শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
একমাত্র বীরের সঙ্গে প্রেম করেছি, আর কোনো প্রেমিক ছিল না

একমাত্র বীরের সঙ্গে প্রেম করেছি, আর কোনো প্রেমিক ছিল না

Sharing is caring!

একটি সিনেমার প্রদর্শনীতে সাবেক প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে হঠাৎ দেখা হয় সারা আলি খানের। পুরোনো প্রেমিকের আকস্মিক দর্শনে বিব্রত হয়েছেন এ নায়িকা। সম্প্রতি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র বিশেষ প্রদর্শনী চলাকালে হঠাৎই দেখা হয়ে যায় সারা ও বীরের। ভারতের সাবেক ইউনিয়ন মন্ত্রী সুশীল কুমার শিন্ধের নাতি বীর পাহাড়িয়া।

সাবেক প্রেমিকযুগলকে ওই বিশেষ প্রদর্শনীতে নিমন্ত্রণ করেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক হওয়া অনন্যা পান্ডে, যিনি বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা। সিনেমাটি দেখতে বীর তখন নিজের আসন খুঁজছিলেন, সেই মুহূর্তে সারার সঙ্গে চোখাচোখি হয় তাঁর এবং এই অভিনেত্রীও তাঁকে লক্ষ করেন। কিন্তু দুজন দুজনকে একদম এড়িয়ে যান।

প্রতিবেদনটি আরো জানায়, শো শেষে যখন তারকা-সন্তানদের সঙ্গে গল্পগুজব করছিলেন বীর, দ্রুতই সেই স্থান ত্যাগ করেন নবাবনন্দিনী। মনে হচ্ছে, সাবেক এই যুগলের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটিও নেই।

কয়েক বছর আগে সারা ও বীরের প্রেম বি-টাউনে আলোচনার শীর্ষে উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ঘনিষ্ঠ আলোকচিত্র ভাইরাল হয়েছিল। যদিও তাঁদের সম্পর্ক খুব বেশিদিন স্থায়িত্ব পায়নি, পরে সারা আলি খান নিশ্চিত করেন বীরের সঙ্গে প্রেম ছিল তাঁর। এক সাক্ষাৎকারে সারা আলি খান বলেন, একমাত্র ওর (বীর) সঙ্গেই আমি প্রেম করেছি। ও ছাড়া আমার জীবনে আর কোনো প্রেমিক ছিল না।

গত বছরের ডিসেম্বরে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে অভিষেক হয় সারা আলি খানের। সমালোচক মহলে ও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এ ছবি। সারার অভিনয়ের প্রশংসা ছিল সবার মুখে। দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেন সারা। ব্লকবাস্টার হয় ‘সিম্বা’। এ ছবিতে তাঁর নায়ক ছিলেন রণবীর সিং। বিশ্বব্যাপী ‘সিম্বা’ আয় করে ৪০০ কোটি রুপির বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD