বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাংবাদিক রাজ্জাক’র আকস্মিক মৃত্যুতে কুয়াকাটায় শোকসভা

সাংবাদিক রাজ্জাক’র আকস্মিক মৃত্যুতে কুয়াকাটায় শোকসভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: সাংবাদিক খান এ রাজ্জাক’র আকস্মিক মৃত্যুতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দোয়া মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা প্রেবক্লাব মাঠে এ শোকসভার আয়োজন করা হয়। এতে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চলনায় অশ্রুসিক্ত চোখে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, খানাবাদ ডিগ্রী কলেজ’র প্রতিষ্ঠাতা মো.জহিরুল ইসলাম খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা মো.মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা পৌর কাউন্সিলর ফজলুর রহমান খান, খানবাদ কলেজের বাংলা প্রভাষক শাহাবুদ্দিন হাওলাদার, আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, সাংবাদিক এইচ এম আকবর, আনোয়ার হোসেন আনু, রুমান ইমতিয়াজ তুষার, কাজী সাঈদ, হোসাইন আমির, মনিরুল ইসলাম প্রমুখ। শোকসভা শেষে প্রায়ত সাংবাদিক খান এ রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য গত ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও দৈনক সমকাল পত্রিকায় কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD