বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০ কেজি গাঁজাসহ নারী আটক

১০ কেজি গাঁজাসহ নারী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:  ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক সাথি আক্তার (২২) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন উত্তর দূর্গাপূর ইউনিয়নের আড়াইওড়া বেরিবাধ এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের স্বাধীনতা পার্কের ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামক বাসে তল্লাশি চালিয়ে সাথি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ ও পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্য থেকে মোট ৫টি প্যাকেটে ২ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে আসামিকে আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD