মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উজিরপুরে সরকারি ভিপি জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী,সহ আহত-৪

উজিরপুরে সরকারি ভিপি জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী,সহ আহত-৪

smart

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নারী,সহ ৪ জনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন মাদার্শী গ্ৰামের ইকবাল হাওলাদার গংদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মোশারফ সরদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় মিলন হাওলাদার, মোশারফ সরদার,রাকিব সরদার,জালাল হাওলাদার,কালাম,রহমান,আল আমিন,সুমন,ইব্রাহিম মিলে বসতবাড়ির সামনে সরকারি ভিপি সম্পত্তিতে রাতের আধারে ঘর উঠানো বাধা দেওয়া মো.ইকবাল হাওলাদার,জেসমিন বেগম,মো.মেহেদী হাসান রাকিব,মো.সাকিব হাওলাদার কে পরকল্পিত প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতদেরকে স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

হামলার ঘটনায় আহত জেসমিন বেগম বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত জেসমিন বেগম জানান, তাদেরকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে এবং গলাটিপে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে ওই সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন মিলন হাওলাদারের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে এবং সে বিভিন্ন কূকর্মের সাথে জড়িত রয়েছে। এছাড়াও মারধর করে অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। অভিযুক্ত মোশারফ সরদার জানান, তারা সকলে মিলে আমাদের সম্পত্তি দখল করতে আসেন। সম্পত্তির মালিক আমরা, আমাদের কাগজ আছে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD