শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদী, বারপাইকা, আস্কর সংলগ্ন বিল ও খালে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, যৌথ অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল
জব্দ করা হয়।

পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD