শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান
লঞ্চ চলাচল স্বাভাবিক

লঞ্চ চলাচল স্বাভাবিক

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।

তিনি জানান, গত সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নৌযান শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর বরিশাল নদীবন্দরের পন্টুনে বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলোকে বার্দিং (নোঙর) করা হয়। তবে যাত্রী না থাকায় কোনো লঞ্চ বরিশাল থেকে গত রাতে ঢাকা যায়নি। মঙ্গলবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে লঞ্চগুলো যাত্রা করবে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে যথা নিয়মে বরিশালের অভ্যন্তরীণ ও বরিশাল-ভোলা-মজুচৌধুরীর হাট রুটে লঞ্চ চলাচল করছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দেওয়াসহ ১০ দফা দাবিতে গত শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতিতে যায় যাত্রী ও পণ্যবাহী নৌযান শ্রমিকরা। আর এতে বিপাকে পড়েন নৌ-যাত্রীরা।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার জানান, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি করেছে নৌযান শ্রমিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD