মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি

কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি

Sharing is caring!

অনলাইন ডেক্স: নোয়াখালীর সদর উপজেলায় এক কলেজ ছাত্রীর (১৮) অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে প্রেমিক সহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, রোববার (২৭ নভেম্বর) উপজেলার মাইজদী পাবলিক কলেজ মাঠ থেকে ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মো. ইউনুছের ছেলে তানভীর আহম্মেদ শুভ (২২), একই ইউনিয়নের কাজী হাজী মো. সাইফুল ইসলামের ছেলে জুলফিকার ইসলাম নাঈম (২০) ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের আবদুল মালেকের ছেলে আরিফুল ইসলাম সৈকত (১৯)।

পুলিশ জানায়, ভিকটিম (১৮) একই কলেজে পড়ার সুবাদে আসামি তানভির আহমেদ শুভ’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুভ ভিকটিমকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ভিকটিমের মোবাইল ফোনের সাহায্যে নগ্ন ছবি ও ভিডিও চিত্র ধারণ করে তার মুঠোফোনে পাঠাতে বলে। ভিকটিম আসামির প্রলোভনে প্রলুব্ধ হয়ে নগ্ন ভিডিও প্রেমিকের ফোনে পাঠানোর পর ভিকটিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে আসামি শুভ ভিকটিমের নগ্ন ছবি-ভিডিও আরিফুল ইসলাম সৈকত (১৯) ও  জুলফিকার ইসলাম নাঈম (২০) সহ কয়েকজনের ফোনে প্রেরণ করে। ভিকটিম বিষয়টি জানতে পেরে শুভর সাথে যোগাযোগ করে এবং শুভকে ভিডিও-ছবি ডিলেট করতে বললে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে।

রোববার (২৮ নভেম্বর) ভিকটিম সদর উপজেলার মাইজদী পাবলিক কলেজ মাঠে সৈকত ও নাঈমকে দেখতে পায়। সেখানে ভিকটিমের সাথে তাদের কথা কাটাকাটি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি তানভীরের হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায়  ভিকটিমের বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD