শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ক্ষমতাসীনরা ব্যর্থ

স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে ক্ষমতাসীনরা ব্যর্থ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর ৫১ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে।

শ‌নিবার (২৬ নভেম্বর) ঐতিহাসিক চরমোনাই মাহফিল স্টেজে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, যারা জনগণের ভাষা বুঝতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বাংলাদেশের সব স্তরের ওলামায়ে কেরাম ও সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

সম্মেলনে উপস্থিতরা চরমোনাই পী‌রের নেতৃত্বে আগামী দিনে ইসলামী শক্তিকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার দীপ্ত শপথ নেন। এ সময় তারা দেশের সব ওলামায়ে কেরামকে দেশ ও জাতির জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ওলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন মাওলানা আহমাদ আব্দুল কাইউম, মাওলানা লোকমান হোসাইন জাফরী ও মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

এর আগে সকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনের সভাপতিত্বে যুব জমায়েত এবং বিকেলে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের জমায়েত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD