বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা অ্যাডভোকেট সগির হোসেন লিয়নের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, কম্বল, এলইডি টিভিসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়েছে।

রোববার (২৭ নভেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের সামনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন বলেন, পাথরঘাটা পৌর শহরে এমন ঘটনা এর আগে ঘটেনি।

অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী।

জানা যায়, শনিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে একটি বিকট শব্দে ঘুম থেকে জেগে ওঠেন সগির হোসেন লিয়নের পরিবারের সদস্যরা। লাইট জ্বালিয়ে সব কিছু ঠিকঠাক দেখে তারা আবার ঘুমিয়ে পরে। পরদিন রাত তিনটার দিকে জানলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে তাদের। এরপর সব লুট করে নিয়ে যায়।

লিয়নের বোন সাবিনা বেগম বলেন, ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আমার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইয়ের মেয়ে ইভাকে বেঁধে গলায় রামদা ধরে ডাকাতরা। তারা কাটার মেশিন দিয়ে আলমারির তালা কেটে নগদ টাকা, আড়াইভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়াও একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে যায়।

ডাকাতদের চিনতে পেরেছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ছয়জন মুখোশ পরে ঘরে প্রবেশ করে। তাই তাদের কাউকে চিনতে পারিনি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। আশা করি শিগগিরই দুর্বৃত্তদের আটক করতে সক্ষম হব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD