শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইয়াবাসহ আলোচিত মাসুদ গ্রেফতার

ইয়াবাসহ আলোচিত মাসুদ গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফরিদপুরের সালথা উপজেলার আলোচিত গরুচোর মো. মাসুদ খানকে (৪৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। চোর মাসুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অপরাধের ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে একটি ডাকাতির প্রস্তুতি মামলায় ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে।

শনিবার ভোরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের নিজ বাড়ি সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ খান কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ এক সময় নছিমন ভাড়ায় চালাতেন। এখন তিনি এলাকায় গরু চোরের সম্রাট হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে চোরাই গরু এনে সালথাসহ আশপাশের উপজেলায় সরবরাহ করেন। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ সঙ্গে জড়িত তিনি।

জানা যায়, এসব করে মাসুদ বিপুল পরিমান অর্থের মালিক হয়েছেন। তার বেশ কয়েকটি বড় ট্রাক রয়েছে। ওই ট্রাকগুলোতে করে মূলত চোরাই গরু আনা-নেওয়া করতেন। তবে কয়েক মাস আগে ট্রাকগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। সর্বশেষ গত ১৩ অক্টোবর কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক হন। সেই মামলায় দুই মাসের বেশি কারাভোগ করে কিছুদিন আগে জামিনে বের হন।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, মাসুদ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্ট ছিল। শনিবার ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাসুদ চুরি, ডাকাতি, ডাকাতের প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধের মোট ১৯ মামলার আসামি। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি রুজু করে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD