বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মানব সেবায় অবদান রাখায় সম্মাননা সনদ পেলো লাভ ফর ফ্রেন্ডস

মানব সেবায় অবদান রাখায় সম্মাননা সনদ পেলো লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ “প্রয়োজনে আপনার পাশে, ভয় নেই রক্তের সংকটে” এই স্লোগানকে সামনে রেখে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে রক্ত দানের অপেক্ষায় বরিশাল (ROB) সংগঠন। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা-২০২২ এর আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী মিলন মেলা ২৫শে নভেম্বর শুক্রবার বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।।লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের পক্ষে সম্মাননা সনদ গ্রহন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার ও সদস্যরা।

বাংলাদেশের সর্বমোট ৬৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মানবিক কর্মকাণ্ডে অবদান রাখায় এই সম্মাননা সনদ উপহার দেয়া হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬৩টি সংগঠনের ২০০এর অধিক সেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিনত হয়। মানবিক ও সামাজিক কাজে অবদান রাখায় ৬৩টি সংগঠন সহ মানবিক ও সামাজিক দুঃস্হ মানুষের কল্যানে কাজ করায় ৯৫জনকে সন্মাননা সনদ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এইচ এম সাইফুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর শেরে বাংলা হাসপাতাল বরিশাল।বিশেষ অতিথি শাহাজাদী আক্তার সহকারী পরিচালক বিভাগীয় সমাজ সেবা অফিস বরিশাল, শ্রী যুগল কুন্ড এ এস আই এয়ারপোর্ট থানা,এছাড়া আরো উপস্থিত ছিলেন রক্তদানের অপেক্ষায় বরিশাল সংগঠনের দায়িত্বশীল সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD