শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপায় ৪৪তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্‌যাপিত

গলাচিপায় ৪৪তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদ্‌যাপিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন ,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ৪৪তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ তুরাস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, সুধী, সাংবাদিকদের নিয়ে সপ্তাহব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড উদযাপন-২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ সালাম ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ও নির্বাহী অফিসার বলেন, আগামী বিশ্বকে আরও গতিময় ও সৃষ্টিশীল নতুন উদ্ভাবনি গবেষণা নিয়ে সাইন্স বা বিজ্ঞান কে ভালো বাসতে হবে‌। শিক্ষা জীবন হচ্ছে স্বর্ণময়। এই সময়ে সকলকে ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে নতুন কিছু আবিষ্কার করতে হবে। বিজ্ঞান ছাড়া প্রত্যেক মানুষের জীবন যাত্রাপথ অচল। জীবনকে অপরিসীম অধ্যবসায় চেষ্টা দিয়ে আগামী সময়কে অমৃত সম্ভাবনা ও দেশের মান উজ্জ্বল করতে হবে। বর্তমান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, শিক্ষার সকল পর্যায়ে যে সহায়তা দিয়ে যাচ্ছে, তার সুফল একদিন দেশকে এবং শিক্ষার্থীর জীবনকে জাগ্রত করবে‌।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীর অভিভাবকসহ আগ্রহী সুশীল সমাজ অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD