শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিশু হত্যায় মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ

শিশু হত্যায় মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে হত্যার শিকার শিশু আবু বকরের (৫) মরদেহ নিয়ে মিছিল ও শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের কান্দিপাড়া থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক টি.এ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, শুক্রবার মরদেহ উদ্ধারের পর পরই এলাকাবাসী ৪ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও মামলা হয়নি উল্লেখ করে ১ জনকে আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার দায়ীদের বিরুদ্ধে মামলা দেয়া হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। উপরন্তু আসামিরা তাদের ঘরে নির্বিঘ্নে রয়েছে। দ্রুত দায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এলাকাবাসী।

উল্লেখ্য, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর শিশু আবু বকরের গলাকাটা মরদেহের খোঁজ পুলিশ। পাশের বাড়ির টিউবওয়েলের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় পড়ে ছিল মরদেহটি। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী সাব্বিরকে আটক করেছে। এছাড়া নিহতের পিতা হাসান মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাব্বির এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। আরও তথ্য উপাত্ত সংগ্রহের জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

অভিযোগের বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলামকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি সারা দেন নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD