রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নদীতে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নদীতে ভাসছিল বৃদ্ধের মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জামালপুরের সরিষাবাড়ীতে সুবর্ণখালী নদী থেকে দুদু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন নদীতে পড়ে তা মৃত্যু হয়।

নিহত দুদু মিয়া একই ইউনিয়নের পশ্চিম রুদ্র বয়ড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানায়, দুদু মিয়া ইতোপূর্বে তিনবার স্ট্রোক করেছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় লাঠি ভর দিয়ে চলাফেরা করতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে সুবর্ণখালী নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে পরিবারের লোকজন নদীটি থেকে দুদু মিয়ার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD