শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান
শিক্ষক অপসরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষক অপসরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন  ডেক্স:বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার ও হুমকি দেওয়াসহ ফেল করানোর অভিযোগে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল ইসলামের অপরাসরণের দাবি উঠেছে।

এক মানববন্ধনে এ দাবি তোলার পর বিভাগীয় প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপু‌রে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএম কলেজ প্রথম গেট সংলগ্ন মৃত্তিকা ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় মৃত্তিকা বিভাগের শিক্ষার্থী এমদাদুল হক তুষারের নেতৃত্বে কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহমুদুল হক ইসলামকে অপসারণ করতে হবে। এই বিভাগীয় প্রধানের কারণে মৃত্তিকা বিভাগের ১১ জন শিক্ষক অন্যত্র চলে গেছে, বর্তমানে ৫ জন শিক্ষক দিয়ে মৃত্তিকা বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এতে করে সাধারণ শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে।

তাই আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৃত্তিকা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

ব্রজ‌মোহন ক‌লে‌জের অধ্য ক্ষ প্রফেসর ড. গোলাম কিব‌রিয়া ব‌লেন, শিক্ষার্থীরা বিভা‌গের চেয়ারম্যাা‌নের বিরু‌দ্ধে আন্দোলন ক‌রে তার রুমে তালা দি‌য়ে‌ছি‌লো। প‌রে তা‌দের আশ্বাস দেওয়া হ‌লে তারা তালা খু‌লে দেয়। শিক্ষার্থীরা লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছে। তদন্ত ক‌রে যথাযথ ব্যবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD