রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল বীমা মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন

বরিশাল বীমা মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতে ২০২১ সালে ৫২.১২% দাবি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে লাইফ বীমা কোম্পানিগুলো ৬২.৮২ শতাংশ এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলো ৪১.৪১ শতাংশ দাবি পরিশোধ করেছে।

বরিশাল বীমা মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভবিষ্যতে লাইফ বীমা খাতে দাবি নিষ্পত্তির হার প্রায় শতভাবে উন্নিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের লাইফ, নন-লাইফ, আইন ও প্রশাসন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বিআইএফ’র প্রেসিডেন্টসহ খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংবাদকর্মীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান দেশের বীমা খাতের বিভিন্ন দিক তুলে ধরেন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, সার্বিকভাবে ২০২১ সালে লাইফ ও নন-লাইফ উভয় বীমা ব্যবসায় ইতিবাচক প্রবদ্ধি হয়েছে। গেলো বছর লাইফ বীমা খাতে গ্রস প্রিমিয়াম ছিল ১০ হাজার ২৬০ কোটি ৪৩ লাখ টাকা এবং নন-লাইফে ছিল ৪ হাজার ১৪৭ কোটি ৬ লাখ টাকা।

২০২১ সালে লাইফ বীমা খাতে গ্রস প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৬৯ শতাংশ এবং নন-লাইফ বীমা খাতে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০.৮০ শতাংশ। সার্বিকভাবে দেশের বীমা খাতে গেলো বছর প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৭ শতাংশ।

তিনি আরো বলেন, ২০২১ সাল শেষে বীমা কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ ছিল ৬০ হাজার ৮৬০ কোটি ৮৫ লাখ টাকা এবং আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬.২৯ শতাংশ। একইভাবে ২০২১ সালে বিনিয়োগের পরিমাণ ছিল ৪৬ হাজার ২৬ কোটি ৮১ লাখ টাকা এবং পূর্বের বছরের তুলনায় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫.৮০ শতাংশ।

আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, আমাদের অগ্রযাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রমিত মান বজায় রেখে বীমা শিল্পের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে সচেষ্ট রয়েছি। তনি বলেন, বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে দেশের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করা এ খাতের অগ্রযাত্রায় অন্যতম চ্যালেঞ্জ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD