বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৪ ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা

মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৪ ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: সড়ক, ফুটপাত ও নালার জায়গা দখল করে ভবনের অংশ বাড়ানো, অনুমতিবিহীন স্ল্যাব স্থাপনসহ ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য রেখে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৪ ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী তাদের ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন।

নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিজিএস বিল্ডিং এলাকা, লাকি প্লাজা-টাইগারপাস এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করায় প্রায় দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয় এ অভিযানে। এতে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে লালদীঘি মোড় থেকে আন্দরকিল্লা মোড় এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করা এবং নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র‌্যাব, পুলিশ ও চসিকের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD