শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
অভিনেতা সাদ্দাম মালের মুক্তির দাবিতে মহিপুরে মানববন্ধন

অভিনেতা সাদ্দাম মালের মুক্তির দাবিতে মহিপুরে মানববন্ধন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: অভিনেতা সাদ্দাম মালের নি:শর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা  ১১টায় মহিপুর শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেনীর পেশার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহন করেন। বক্তারা মুক্তমনা সাংস্কৃতিক কর্মী সাদ্দাম মালের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানান।

উল্লেখ্য, ফেসবুক ও ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে সাদ্দাম মাল জনপ্রিয় হন।

গত ২০ নভেম্বর রাতে সাদিকুর রহমান নামের বরগুনার এক পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে সাদ্দাম মালের সহযোগীদের সঙ্গে মারধরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই পর্যটকের অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD