শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ

সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জমি সরকারের, দখলে আছে স্থানীয় এক ব্যক্তির। সেই জমিতে পাকা ও আধাপাকা ভবন তৈরি করছেন প্রভাবশালী ওই দখলদার।

এতে সরকারের প্রায় ৮০ শতাংশ  জমি বেদখল হতে চলেছে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাইস্কুল রোড এলাকায়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে রফিকুল ইসলাম সাগর নামে এক ব্যক্তি ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত দখলদার হলেন- নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কে এম আর তৌহিদ ও তার ভাইয়েরা।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্র, হাইস্কুল রোড এলাকায় জেএল ৪৩, নলছিটি মৌজার ১নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন ওই দখলদার। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অনেকবার নিষেধ করলেও তৌহিদ গং শোনেনি। এমনকি প্রতিবাদকারীদের গালাগাল ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় তারা।

সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে তৌহিদ বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারও জমি দখলের সঙ্গে জড়িত নয়।

এ বিষয়ে  ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, এখন পর্যন্ত অভিযোগ দেখিনি, অভিযোগ দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD