বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন

প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০২০ নিয়োগে শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করেন শতাধিক চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী।

মানববন্ধনে মেহেদী হাসান নামে এক চাকরিপ্রত্যাশী বলেন, বর্তমানে দেড় লাখ পদশূন্য রয়েছে। বিগত সময়ে কতৃর্পক্ষ ৫৮ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিলেও এখন ৩২ হাজার নিয়োগের পরিকল্পনা চলছে। যা বেকারদের সঙ্গে চরম বৈষম্য।

সনিয়া আক্তার নামের অপর চাকরিপ্রত্যাশী বলেন, আমরা বৈষম্য চাই না। প্রচলিত নিয়মে মোট ভাইবা পরীক্ষার্থীর প্রতি ৩ জনে ১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক।

একই ধরনের বক্তব্য চাকরিপ্রত্যাশী অন্যদের। তারা জানায়, গত ৪ বছরে একটি নিয়োগও হয়নি। এতে অনেক চাকরিপ্রত্যাশীর বয়স শেষ হয়ে গেছে। এমতাবস্থায় মেধাক্রম অনুযায়ী ৫৮ হাজার শিক্ষক নিয়োগ হলে অনেকেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। আশা করছি সরকারের উচ্চ মহল বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মানববন্ধনের আগে বিএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচিস্থলে জড়ো হয় চাকরিপ্রত্যাশীরা। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য সড়ক আটকে বিক্ষোভ করলে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

মানববন্ধন শেষে তারা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা কামালের মাধ্যমে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর দাবি সংবলিত স্মারকলিপি দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD