শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেবেন খুলনার অর্ধলাখ নেতাকর্মী

প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেবেন খুলনার অর্ধলাখ নেতাকর্মী

Sharing is caring!

অনলাইন ডেক্স: আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কয়েক লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঐতিহাসিক এ জনসভায় খুলনা থেকে অর্ধলাখ নেতাকর্মী যোগ দেবেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, যশোর জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর জনসভায় পাঁচ লাখ মানুষ সমাগমের টার্গেট করেছে। আর এ গণমানুষের সিংহভাগ আসবে শহরের বাইরে থেকে। যশোরের আটটি উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আসবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী-সমর্থকরা। এর জন্য প্রায় পাঁচ হাজার গাড়ি যশোরে আসার টার্গেট করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে উজ্জীবিত খুলনা আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর যশোরে আগমনের বার্তায় শুধু যশোর নয়, গোটা খুলনাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে খুলনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য মানুষের যেমন ঢল নেমেছিল, ঠিক যশোরে তেমনি মানুষের ঢল নামবে।

নেত্রীকে ভালোবেসে খুলনা থেকে অর্ধলাখ নেতাকর্মী বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে যশোরের জনসভায় যোগ দেবেন বলে জেলা আওয়ামী লীগের এ নেতা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD