শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র নবনির্বাচিত ব্যাবস্থাপনা কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় সমিতির কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ব্যাবস্থাপক মো.আল আমিন।এসময় নবনির্বাচিত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করেন অফিস কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য ১৮ নভেম্বর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মো.নকিব উদ্দিন, সহ-সভাপতি মো.নুরুল হক, সম্পাদক মো.ইসমাইল, কোষাধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন এবং সদস্য পদে রমা রায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম জানান, ৬সদস্য বিশিষ্ট ব্যাবস্থাপনা কমিটির সরাসরি ৫জন নির্বাচিত হয়েছেন। যোগ্য প্রার্থী না আসায় নির্বাচন পরবর্তী ৩০ দিনের মধ্যে বাকি পদটি কো-অপ্ট করে নিবেন ব্যাবস্থাপনা কমিটির ৫সদস্য। তিনি আরও জানান, আগামী ৩বছর এই কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম যাতে আরও গতিশীল হতে পারে সেই কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD