সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ফিরোজা আমুর মৃত্যু বার্ষিকী পালিত

ফিরোজা আমুর মৃত্যু বার্ষিকী পালিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স : বিনয়কাঠী ইউনিয়নাধীন উত্তর আশিয়ার ফিরোজা আমু সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি আবুল হোসেন ছানু তালুকদারের উদ্যোগে আয়োজিত সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সহধর্মিণী ফিরোজা আমুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় আবদুর বারেক শরীফ এর সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং বিনয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: নিয়ামত সরদার, সাধারণ সম্পাদক আব্দুল সত্তার তালুকদার,আনোয়ার হোসেন খান,সাবেক সভাপতি ইউপি সদস্য হাবিবুর রহমান, উত্তর আশিয়ার ফিরোজা আমু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাসরিন জাহান, স্কুল কমিটির সদস্য কালাম শরীফ,ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি কাওছার সরদার, ছাত্র লীগ নেতা অন্তর প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠ পোষাক, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপির দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্কুল কমিটি, শিক্ষক,ছাত্র ছাত্রী, অভিভাবক এলাকাবসীসহ প্রতিষ্ঠানটির উত্তর উত্তর উন্নতি কামনায় সকালের সহোযোগিতা চেয়েছেন অনুষ্ঠানের আয়োজক ও প্রতিষ্ঠাতা সদস্য এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হোসেন ছানু তালুকদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD