মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
ফ‌কিরহা‌টে ২৫০‌টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড

ফ‌কিরহা‌টে ২৫০‌টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড

Sharing is caring!

অনলােইন ডেক্স: বা‌গেরহা‌টের ফ‌কিরহা‌টে ২৫০টি কচ্ছপসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় র‌্যাব-৬ ও ফকিরহাট উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করে।

তাদের কাছ থেকে ২৫০টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন। এসময় ‌র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার নুর মোহাম্মাদের ছেলে মোঃ ম‌নিরুজ্জামান (৩৭), সোহরাব হোসেনের ছেলে মোঃ আ‌রিফুল ইসলাম (৩৮) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের মৃত বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।

নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ২৫০টি কচ্ছপসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বন্যপ্রাণী সংরক্ষণ আই‌নে ৬ মা‌স করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রা হয়েছে। এছাড়া উদ্ধার করা কচ্ছপগুলোকে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD