বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন:  পটুয়াখালীর কলাপাড়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র ১৮তম বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৮নভেম্বর) বিকাল ৩টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নকিব উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) এর নবনির্বাচিত ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মো.আবদুল মান্নান লোটাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.শাহাদাত হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো.ইউসুফ আলী এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো.আবদুর রহিম ২০২২ ইং সনের সাধারণ নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি মো.নকিব উদ্দিন, সহ-সভাপতি মো.নুরুল হক, সাধারণ সম্পাদক মো.ইসমাইল, কোষাধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন এবং সদস্য হিসেবে রমা রায় নির্বাচিত হন। সাধারণ সভা শেষে অতিথিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান এবং উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরুস্কার প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD