শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
বিএনপির ২০০ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

বিএনপির ২০০ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে মামলাটি দায়ের করা হয়।

গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি হিসেবে গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লবসহ (৪৯) পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন- গোদাগাড়ী উপজেলার সদর পৌরসভার বুজরুকপাড়ার নাফিউল ইসলাম নাহিদ (৩৫), কেল্লাবারুইপাড়ার মো. আব্দুল্লাহ (৩২), ভগবন্তপুরের সজল রহমান (৩৩) ও বারুইপাড়ার নুর আলমের (৩৮)।

তারা বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মী। এ মামলায় তারাসহ আরও ২০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির ওই গণসমাবেশকে কেন্দ্র করে গত বুধবার (১৬ নভেম্বর) রাতের দিকে আসামিরা পৌর এলাকার সরমংলা হেলিপ্যাড এলাকায় গোপন বৈঠকে করেন। সেখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল।

খবর পেয়ে পুলিশ গেলে বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর তারা সেখান থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল, বেশকিছু বাঁশের লাঠি, ইট ও পাথর এবং কিছু পানির বোতল উদ্ধার করে। এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সেখানে গোপনে বৈঠক চলছিল। ওই বৈঠকে বিদ্যুৎ অফিস ও সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তারা পুলিশের ওপর হামলা করেন। এক পর্যায়ে ইট-পাটকল ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যান। পরে সেখান থেকে ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ওই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD