শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নড়াইলের কালিয়ায় ৭৫ বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের বেঁড়িবাদের দোকানের পেছনের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত শেখ আবু তালেব নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মোজাম শেখের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

পরিবার জানায়, নিহত বীর মুক্তিযোদ্ধা আবু তালেব প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন  খোঁজাখুঁজি করে একপর্যায়ে গান্ধবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের ড্রেনে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন,  প্রাথমিকভাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD