শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২০ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

Sharing is caring!

অনলােইন ডেক্স: ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাস থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৬ নভেম্বর) র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলা সদরের  কুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন শেখ (৫০), বেদগ্রামের মৃত আকতার মোল্লার ছেলে মো. হাবিল মোল্লা (৩৫) এবং হরিদাসপুর এলাকার মৃত নওশের আলী শেখের ছেলে মো. রিপন (৪০)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনগত রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সংলগ্ন সড়কে একটি মাইক্রোবাসের গতি রোধ করে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। সে সময় গাড়িটি থেকে ২০ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। মাদক ও অন্যান্য আলামতসহ আটকদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD