সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
মায়ের গলায় চাকু ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগ

মায়ের গলায় চাকু ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির রাজাপুরে রাতের আধারে ঘরে ঢুকে গলায় চাকু ধরে মাকে জিম্মি করে তার দশম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী কিশোরী মেয়েকে (১৭) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে প্রধান অভিযুক্ত আলী হোসেন মোল্লা (২৭) ও তার সহযোগী ফুহাত মীরকে (২২) আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই প্রধান অভিযুক্ত আলীকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছেন ফুহাত।

গ্রেফতার আলী রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মৃত আনেচ মোল্লার ছেলে এবং পলাতক আসামি ফুহাত পার্শ্ববর্তী বড় কৈবর্তখালী গ্রামের মো. শাহ আলম মীরার ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার প্রায়ই একই এলাকার আলী কু-প্রস্তাব দিতেন। এ সময় আলী সঙ্গে তার সহযোগী ফুহাত থাকতেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর কয়েকদিন ভুক্তভোগীর বাড়িসহ ওই এলাকা বিদ্যুৎবিহীন ছিল। গত ২৮ অক্টোবর দিনগত রাত ২টার দিকে আলী ও ফুহাত ভুক্তভোগী পরিবারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ধারালো চাকু মায়ের গলায় ধরে ভয় দেখিয়ে তার কিশোরীর মেয়ের হাত-পা বেঁধে ফেলে। পরে আলী কিশোরীকে ধর্ষণ করেন। ফুহাত মেয়েটির মায়ের কাছে পাহাড়ায় ছিল। ধর্ষণ শেষে টর্চলাইটের আলোতে অভিযুক্তরা তাদের চেহারা দেখিয়ে ঘটনা প্রকাশ না করতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে চলে যান।

সকালে ভুক্তভোগী পরিবারটি কাউকে কিছু না বলে আলী ও ফুহাতের ভয়ে এলাকা থেকে পালিয়ে যান। পরে পুলিশের সহায়তায় ভুক্তভোগী পরিবার এলাকায় এসে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে আলী ও ফুহাতকে আসামি করে মামলা করে। রাতেই মামলার প্রধান আসামি আলীকে পুলিশ গ্রেফতার করে। বুধবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

অন্যদিকে আলীকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি ফুহাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD