বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে হত্যার দায়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি খোকন সিকদার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।

জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি লস্কর নুরুল হক জানান, রায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। হত্যার শিকার হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা মোকসেদ আলী খান।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ জানান, মোকসেদ আলী খান ২০১৩ সালের ৮ মার্চ ঢাকা থেকে আল-ওয়ালিদ লঞ্চে রওনা দেন। পথে তাকে জুসের মধ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন অজ্ঞান পার্টির সদস্য খোকন সিকদার তাকে লঞ্চের পিছনে নিয়ে নদীতে ফেলে দেয়। পরদিন বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে মোকসেদ খানের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৩ সালের ১২ মার্চ বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন তার ছেলে শামীম খান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক উথান চো ২০১৫ সালের ১২ মার্চ খোকনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। বিচারক ২৫ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD