শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার মদ ব্যবসাই

রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার মদ ব্যবসাই

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কেউর হাওলা গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ওই মাদক কারবারির নাম মঞ্জুরুল হাওলাদার (৪০)।

তিনি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মঞ্জুরুল দীর্ঘদিন ধরে নদীতে মাছ ব্যবসার আড়ালে ট্রলারে করে মাদকের কারবার করছিল। এমন খবরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রাঙ্গাবালী থানার পুলিশ অভিযান চলিয়ে তাকে মদসহ আটক করে।

পুলিশ আরও জানায়, উপজেলার মৌডুবি ইউনিয়নের মৃদুপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ রাঙ্গাবালীর রাবনাবাদ নদী হয়ে পাশের কলাপাড়া উপজেলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযানের সময়ে স্থানীয় দুই রাখাইন পালিয়ে গেছে। আটক মঞ্জুরুল এবং ওই দুই রাইখাইনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২০১৮ সালে মঞ্জুরুলের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD