সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির নলছিটিতে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাসির হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর বোন থানায় লিখিত অভিযোগ দিলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাসির উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা-মা বরিশাল যান। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় অভিযুক্ত নাসিরও তাদের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। পরে তিন বোন অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করা হয়।

পরে বিষয়টি বুঝতে পেরে এক বোন নলছিটি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নাসিরকে গ্রেফতার করে থানায় নেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভূক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD