সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
সংবিধান মেনেই নির্বাচন হবে

সংবিধান মেনেই নির্বাচন হবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: সংবিধান মেনেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি সেখানে বলেন, বিএনপি যে সমস্ত দেশের দূতাবাসে গিয়ে ধর্না দেয়, সেই সমস্ত দেশের নিয়মেই আমাদের নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ি শেখ হাসিনা সরকারের অধিনেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, পেট্রোল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না। বিএনপি এখন ১২০ টাকা দিয়ে বাইরের লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। মহাসমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন, তাহলে তারা ভুল ভাবছে। তারা মানুষ হত্যা করে আন্দোলন করেছে এবং এখন আবারও মনুষের অসায়ত্বের সুযোগ নিয়ে আন্দোলন করতে চাইছে। সেটা কখনই সফল হবে না।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধে বক্তব্য দেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির।

দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৮০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আইসিটি বিভাগের সহযোগীতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD