বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ট্রাক্টরের ধাক্কায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

ট্রাক্টরের ধাক্কায় এনএসআই কর্মকর্তার মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মো.  আল-আমিন (৩৬)।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেলে করে কলাপাড়া থেকে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন।  এ ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের (৩৫)।

স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD