মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মাদক কারবারির পেটে মিলল ইয়াবা

মাদক কারবারির পেটে মিলল ইয়াবা

Sharing is caring!

অনলাইন ডেক্স: অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ২৮০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দেলু (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার নোয়াখালী-ফেনী মহাসড়কের লাইফ কেয়ার হাসপাতালের সামনে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য অধিদফতরের সদস্যরা। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা জোনাকি সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়। ওই সময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয় ১৫০০ পিস ইয়াবা ও এক্সরে করে তার পেটে বিশেষ কায়দায় আনা আরো ১৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD