বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স; কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে করা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া ও আমির হামজা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রদীপ কুমার দত্ত।

তিনি জানান, ২০১৮ সালের ৫ মার্চ নিহত শিশুর বড় বোনকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে আসামিরা। এ সময় বড় বোনকে না পেয়ে ছোট বোনকে ধর্ষণ করেন তারা। বিষয়টি বাবাকে জানিয়ে দিবে বলায় শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহের ময়নাতদন্তে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনার দিন নিহত শিশুর বাবা পাশের জমিতে ওষুধ দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। মা ছিলেন মৌলভীবাজার জেলার এক আত্মীয়ের বাড়িতে। এই সুযোগটি কাজে লাগায় আসামিরা। হত্যাকাণ্ডে দা ও বটি ব্যবহার করেন অভিযুক্তরা।

কোর্ট পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD