শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

সাড়ে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরের কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ অক্টোবর) সকালে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন শেখঘাট খাসিটোলা এলাকার কামাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৭) ও বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. শাহিন (৩৫)।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD