শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বাসের ধাক্কায় টহল পুলিশের তিন সদস্য আহত

বাসের ধাক্কায় টহল পুলিশের তিন সদস্য আহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয়েছেন মেট্রোপলিটন পুলিশের একটি টহল দলের তিন সদস্য। এ ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের বহনকারী পিকআপ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা ব্রিজ ঢালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা মেট্রোপলিটন পুলিশের টহল দলের কনস্টেবল। তারা হলেন- কুদ্দুস (৪০), কাওসার (২৯) ও চায়না (২৪)। ঘটনার পর তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পুলিশ সদস্য চায়নার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

জানা গেছে, বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে পুলিশ সদস্যদের পিকআপে ধাক্কা দেয়  ঈগল পরিবহনের একটি বাস। ঘটনার পর বাসটির চালক ইসমাইলকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার একটি টিম নগরের কালিজিরা ব্রিজ এলাকায় টহলে যায়। সেখান থেকে ফেরার পথে ব্রিজের ঢাল ঘুরছিল পিকআপটি। এ সময় ঢাকা থেকে পিরোজপুরগামী ঈগল পরিবহনের বাসটি দ্রুত এসে পুলিশের পিকআপের মাঝ বরাবর ধাক্কা দেয়। এ ঘটনায় আহতরা হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD