বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৮ মার্চ মুক্তি পাচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

৮ মার্চ মুক্তি পাচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি একদিন’ এর মুক্তির তারিখ ঘোষণা করলো প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। আগামী ৮ মার্চ (নারী দিবস) উপলক্ষ্যে তাহসান খান ও শ্রাবন্তী অভিনীত এই ছবিটি সারাদেশে মুক্তি দেয়া হবে।

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রজাপতি, তারকাটা, সম্রাট ছবির এই নির্মাতা বললেন, আমি শতভাগ পরিকল্পনা মাফিক কাজ করেছি।

গত ৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়। ছবি দেখে সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, পারিবারিক সেন্টিমেন্টাল ও ইমোশনে ভরপুর ছবি ‘যদি একদিন’। দারুণ উপভোগ্যের।

তাহসান-শ্রাবন্তী ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD