সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন

শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী। মঙ্গলবার  সকাল আটটায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল শিশু পার্কের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে একটি বর্নাঢ্য র‌্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার সাইদুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর। দিনভর শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন মসজিদে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও সকাল ১০টায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়।

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় সরকার জানান, আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা,চিত্রাঙ্কন আলোচনা সভা এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD