সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কলেজছাত্রের

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কলেজছাত্রের

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভির হাওলাদার (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

তানভির গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর এলাকার মো. শাহ আলম হাওলাদারের ছেলে।

তিনি পার্শ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন।

নিহতের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তানভির। যেখানে দাদা মোখছেদ হাওলাদারের বসতঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে ইঁদুর মারার ফাঁদ পর্যন্ত বিদ্যুৎ নেওয়া হয়েছিল।

সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত তানভির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তানভিরকে উদ্ধার করে স্বজনরা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির জানান, এ ঘটনায় কারও কোনে অভিযোগ ছিল না। তাই স্বজনরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD