শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের পদ বঞ্চিত নেতা হাফিজুর রহমান

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের পদ বঞ্চিত নেতা হাফিজুর রহমান

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদ সাধারন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের পদবঞ্চিত নেতা ও সতন্ত্র প্রার্থী এ্যাডঃ হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ মনোনীত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৮৬ ভোট। সোমবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে পটুয়াখালীর ৮ টি উপজেলায় শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত।

এর আগে পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনির্বাচনে পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান ও মোঃ মাকসুদুর রহমান। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারন আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে এ নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাঁচ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় পুরো বরিশালের চোখ ছিলো পটুয়াখালীর দিকে। হাড়ভাঙা খাটুনি দিয়েও দলের প্রার্থীকে বিজয়ী করতে না পেরে চরম অসন্তোষে জেলা আওয়ামিলীগের নেতারা।

এ নির্বাচনে বড় ধরনের হারের বিষয় তাৎক্ষণিক কোন নেতা মন্তব্য করতে রাজী হয়নি। বিজয়ী প্রার্থী হাফিজুর রহমান গনমাধ্যমে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, আমি সকল ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন, গনমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পুঙ্খানুপুঙ্খ পালনের চেষ্টা করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD