শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে অটোরিকশার ২০ টাকা ভাড়া না দেওয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক শামসুল আলম প্রকাশ শাকিল (৩৭) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মধ্যম মহেষখালীয়া পাড়ার আবুল হোসেনের ছেলে।

আটক শামসুল আলমের বিরুদ্ধে রোববার (১৬ অক্টোবর) বরিশাল সদর উপজেলার তালুকদার হাটের চাঁদপুরা এলাকার রাকিব তালুকদার (২৭) বাদী হয়ে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ ও মিথ্যা পরিচয় দেওয়া প্রতারণার ধারায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই মামলায় আটক শামসুল আলম প্রকাশ শাকিলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ১৫ অক্টোবর রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী হিরণ পয়েন্ট থেকে অটোরিকশায় করে দিনারের পুল জিরোপয়েন্টের দিকে রওয়ানা দেন। ওই অটোরিকশায় অন্য যাত্রীদের সঙ্গে মামলার আসামি শাকিল উঠেন এবং নিজেকে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (পরিদর্শক) পরিচয় দেন। এরপর তিনি আসামি নিয়ে ভোলা যাওয়ার কথা বলে কীভাবে গেলে ভালো হয় তা জানতে চাইলে মামলার বাদী স্পিডবোটে গেলে ভালো হবে বলে জানান। এরপর পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল মামলার বাদীকে বলেন, পুলিশে লোক নিতেছে, ৮ম শ্রেণী পাস, এসএসসি পাস এবং এইচএসসি পাস, তুমি আমার নাম্বারটা নেও, তোমার কোন লোক থাকলে আমি পুলিশে চাকরি দিয়ে দেবো। এই কথা বলে পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিল তার ব্যবহৃত মোবাইল নম্বর বাদীকে দেন এবং বাদীকে পুলিশের নাম লেখা একটি খাকি খাম দেখান।

এরপর রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি দিনার জিরোপয়েন্টে পৌঁছায়। তখন অটোরিকশারচালক পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী শাকিলের কাছে ভাড়া চাইলে, তিনি তা না দিয়ে উল্টো ড্রাইভারকে পুলিশ পরিচয় দিয়ে শাসিয়ে দেন। বিষয়টি নিয়ে বাদীর সন্দেহ হলে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ শাকিলকে আটক করে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফসান জনি জানান, পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে তার কর্মস্থলের পরিচয় জিজ্ঞাসা করলে তিনি সন্দেহজনক কথাবার্তা বলেন।  জিজ্ঞাসাবাদের তিনি নিজেকে ভুয়া ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

আটকের সময় শাকিলের কাছ থেকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা পুলিশ পরিচয় ধারনের একটি খাকি খাম, দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গ্রেফতার শাকিলের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন থানায় একইভাবে প্রতারণার ঘটনায়
আরও তিনটি মামলা রয়েছে। তিনি মূলত ২০ টাকার অটোভাড়া না দিতে গিয়ে এভাবে ধরা পড়ে যাবেন বুঝতে পারেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD