শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গৌরনদীতে বাসের ধাক্কায় নিহত ১

গৌরনদীতে বাসের ধাক্কায় নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সঙ্গে থ্রি-হুইলারের  (মাহিন্দ্রা) সংঘর্ষে সুনীল দেউরি নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

পাশাপাশি থ্রি হুইলার চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

যাদের মধ্যে থ্রি হুইলার চালক এরশাদ হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মাহিলার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সুনীল দেউরি মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা। তিনি মাহিলারা বাজারে বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ চাঁই ও বুছনাই বিক্রি করতেন।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন ও এএসআই মামুন জানান, গৌরনদী থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি মাহিলারার উদ্দেশে যাচ্ছিলো। বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেজহার এলাকার মসজিদের দক্ষিণ পাশে পৌঁছলে বরিশালগামী অন্তরা পরিবহনের বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারের পেছনের আসনে বসা বৃদ্ধ সুনীল দেউরী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সজোরে ধাক্কা দেওয়ায় থ্রি-হুইলারের থেকে ছিটকে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছে।

এদিকে অন্তরা পরিবহনের বাস ও চালককে উজিরপুরের ইছলাদী এলাকায় আটক করে তাদের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সার্জেন্ট সুমন।

তিনি আরও জানান, যাত্রীরা বিকল্প গাড়িতে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। আর আটক চালক সজিব হাওলাদার (৩২) মাদারীপুরের মোস্তফাপুরের বাসিন্দা।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশান অফিসার বিপুল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ওভারটেক করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের মরদেহ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক বাস ও চালককে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD