শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
বিদ্যুৎস্পৃষ্টে বিসিপিসিএল’র ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে বিসিপিসিএল’র ইলেকট্রিশিয়ানের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে(বিসিপিসিএল)বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে ৭ নং ওয়াস টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে  দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইলেকট্রিশিয়ান উজ্জল হাসান জামালপুর জেলার ফুলবাড়িয়া সদর ইউপির জাবেদ হাসানের ছেলে। তিনি ওই বিদ্যুৎ কেন্দ্রের ইলেট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় প্রত্যক্ষদর্শী নুরইসলাম সঙ্গাহীন অবস্থায় কলাপাড়া হাসাপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত এলাকায় ওয়াস টাওয়ারের পাশে সড়ক লাইট মেরামত করছিলেন উজ্জল। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে সিড়ি থেতে ছিটকে নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মো.মোস্তাফিজ জানান,খবর পেয়ে আমারা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD