বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বিষপানে গৃহবধূর আত্নহত্যা

কলাপাড়ায় বিষপানে গৃহবধূর আত্নহত্যা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে সালমা বেগম(৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে এগরোটার দিকে উপজেলার চাকামইয়া ইউপির কুমড়াখালী শান্তিপুর গ্রামে গৃহবধূর শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্বামী এবং স্বজনরা কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত গৃহবধূ ওই গ্রামের কৃষক আল-আমিন মুসুল্লির স্ত্রী।

মৃতের স্বামী জানান, সকালে নিজ হাতে গরম ভাত রান্না করে তার চার মেয়েসহ তাকেও খাওয়ান স্ত্রী সালমা। পরে তিনি গরুর ঘাস কেটে ঘরে ফিরলে বড় মেয়ের সঙ্গে তার স্ত্রীর বাকবিতন্ডা চলছে এমন দৃশ্য দেখতে পান। এসময় মায়ের সাথে উচ্চস্বরে কথা বলায় মেয়েকে লাঠি হাতে শাসন কনের তিনি। এর কিছুক্ষণ পরে তার স্ত্রী সবার অগোচরে ঘরে রাখা কিটনাশক (বাসোডিন) খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মো. মোস্তাফিজ জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD