সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
আহত শিশুকে চড় দিলেন নার্স

আহত শিশুকে চড় দিলেন নার্স

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সুমনের বিরুদ্ধে আহত এক শিশুকে চড় দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতর স্বজনরা শনিবার (৮ অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, টিনে লেগে হাত কেটে যাওয়া শিশুটির ক্ষতস্থান সেলাই করছিলেন নার্স সুমন। এ সময় ব্যথায় কেঁদে ওঠে লামিয়া নামে শিশুটিকে চড় দেন তিনি। শিশুটিকে মারধরের অভিযোগ উঠেছে সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগে জিডি হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি।

লামিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা। সে এতিম, তাই মামা-মামির সঙ্গে থাকে। তার মামি সাবেরা খাতুন বলেন, শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে টিনে লেগে লামিয়ার হাত কেটে যায়। চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অপারেশন থিয়েটার রুমে দ্বায়িত্বরত নার্স সুমন কোনো অ্যানেসথেসিয়া না দিয়ে ক্ষতস্থান সেলাই করতে শুরু করেন। এ সময় ব্যথায় লামিয়া কান্না করে। বিরক্ত হয়ে তাকে মারধর করে সুমন। লামিয়ার গালে মারধরের চিহ্ন স্পষ্ট।

লামিয়ার নানী আলমতাজ বেগম বলেন, নার্স সুমনের চড়-থাপ্পড়ে আমার নাতিন লামিয়া আরও অসুস্থ হয়ে পড়েছে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার ঘটনা তদন্তে তিন সদস্যদের কমিটি গঠন করেন। তিনি বলেন, লিখিত বা মৌখিক কোন অভিযোগ এখনও পাইনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযোগটি পেয়েছি। তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নার্স সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ইচ্ছে করে মেয়েটিকে চড়-থাপ্পড় দিইনি। আসলে তাকে শান্ত করতে চাচ্ছিলাম। ওর হাত বেশি কেটে যাওয়ায় রক্ত ঝরছিল। দ্রুত চিকিৎসা শুরু করা না গেলে আরও অসুস্থ হয়ে যেত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD