শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন

পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন

Sharing is caring!

অনলাইন ডেক্স: এবার পলিথিন পুড়িয়ে পরীক্ষামূলক জ্বালানি তেল উৎপাদনে সফলতা পেয়েছেন বরিশালের তরুণ উদ্যোক্তা এম এ রশিদ আরিফ।

ব্যয় হিসেব করে যদি প্রকল্পটি লাভজনক হয়, তাহলে বড় পরিসরে উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছেন বরিশাল বিসিক নগরীতে অবস্থিত মেসার্স হাসিনা কুটির শিল্পের এই পরিচালক।

তিনি বলেন,ফেলে দেওয়া পলিথিন ও প্লাস্টিক রিসাইকেল করে জ্বালানি তেল তৈরির একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, যেটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত আমরা কোন ধরনের পলিথিনে কতটুকু জ্বালানি তৈরি হয় এবং কতটুকু খরচ হয় তার হিসেব কষছি। আর খরচের পর কতটুকু আউটপুট আসবে এবং তা থেকে কতটুকু লাভ করতে পারি সেটাও দেখছি। প্রকল্পটি যদি লাভজনক হয় তাহলে বড় আকারে একটি প্লান্ট করার চিন্তা ভাবনা রয়েছে। যেখানে প্রতিদিন এক থেকে দুই হাজার কেজি পলিথিন-প্লাস্টিক থেকে আমরা জ্বালানি তেল তৈরির চেষ্টা করবো।

এম এ রশিদ আরিফ বলেন, বর্তমানে পরীক্ষামূলকভাবেই এটা থেকে ডিজেল, পেট্রোল ও অকটেন জাতীয় জ্বালানি তেল উৎপাদন সম্ভব হচ্ছে। আর আমরা যখন প্লাস্টিককে তাপ দিচ্ছি তখন প্রথমে একটি বাষ্পীয় আকার তৈরি হচ্ছে। পরে সেখান থেকে তিন ধরনের জ্বালানি তেল তৈরি হওয়ার পরেও গ্যাস তৈরি হচ্ছে। যে গ্যাসকে আমরা প্রকল্পের জ্বালানি হিসেবে ঘুরিয়ে ব্যবহার করতে পারছি।

এই উদ্যোক্তা বলেন, আমাদের এলাকায় বৃষ্টি হলেই এখন প্রায়ই রাস্তা ও বাড়িঘরের আশপাশ পানিতে তলিয়ে যাচ্ছে। এমনকি সামান্য বৃষ্টি হলে বরিশাল শহরও তলিয়ে যাচ্ছে। এর কারণ খুজতে গিয়ে দেখলাম ফেলে দেওয়া পলিথিন ও প্লাস্টিক আমাদের ড্রেনেজ সিস্টেমকে ব্লক করে দিচ্ছে। আর এ সমস্যা সমাধানের চিন্তা থেকেই ফেলে দেওয়া পলিথিন সহজে অপসারণের কথা ভাবতে শুরু করি।

এর মধ্যেই কিছুদিন আগে ইউটিউবে দেখতে পাই দেশ ও বিদেশে প্লাস্টিক ও পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন করছে। তাদের টিউটরিয়াল দেখে নিজের মাথায় চিন্তা এলো বরিশালের জন্য কোনো কিছু করার। আর এ চিন্তা ভাবনা থেকে পরীক্ষামূলক প্লানটি প্রস্তুত করেছি।

তিনি বলেন, পরীক্ষামূলক প্লান্টে আমরা লাকরি ব্যবহার করছি, এরফলে কার্বন নিঃসরণ হচ্ছে। আমার পরবর্তী পরিকল্পনা হচ্ছে প্রকল্পটিকে শতভাগ কার্বনমুক্ত হিসেবে বাস্তবায়ন করা। তাই এটাকে আরও নিরাপদ ও পরিবেশবান্ধব করার জন্য আমাদের আরও কাজ করতে হবে। এজন্য সরকার ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন হবে। আর এ সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে পরামর্শ পেলে প্রজেক্টটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

বিগত ১৫ দিন ধরে কাজ শুরু করা প্রকল্পে এখন পর্যন্ত ৩০-৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী, এটা লাভজনক একটি ব্যবসা হবে। আমি শুরু করেছি, আমার পাশাপাশি আরও কেউ যদি আগ্রহী হয় তাহলে মনে হয় পরিবেশ থেকে ব্যবহৃত ফেলে দেওয়া পলিথিন ও প্লাস্টিক রিমুভ করতে পারবো। এর মাধ্যমে পরিবেশ থেকে ক্ষতিকারক পলিথিন ও প্লাস্টিক ধ্বংস হয়ে যাবে।

পরীক্ষামূলক প্রকল্পটিতে সরেজমিন গিয়ে দেখা যায়, বড় টিনের ড্রামে পলিথিন ভরে মুখ বন্ধ করে আগুনের তাপ দেওয়া হয়। তাপে ড্রামের সঙ্গে লাগানো পাইপ দিয়ে বেরিয়ে আসা পদার্থ প্রথমে অন্য একটি সিলিন্ডারে ঢুকছে। এরপর সেখান থেকে পাইপের মাধ্যমে পানি ভর্তি ড্রামের ভেতর (কিছুটা শীতল করার জন্য) হয়ে আলাদা আলাদা সিলিন্ডার কাটা পাত্রে প্রথমে ডিজেল,পরে পেট্রোল তারপর অকটেন বের হচ্ছে। এছাড়া আলাদাভাবে গ্যাসও বের হয়ে আসছে। যে গ্যাসের মাথায় আগুন ধরিয়ে দিয়ে প্রক্রিয়ার মাঝে থাকা একটি সিলিন্ডারেও তাপ দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD