মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই এসআই ক্লোজড

বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই এসআই ক্লোজড

Sharing is caring!

অনলাইন ডেক্স: পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ২০ হাজার টাকা নেওয়ার ঘটনায় জড়িত থাকায় বরিশালে মে‌ট্রোপ‌লিট‌নের কোতোয়ালি মডেল থানা পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) তাদের মহানগর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মে‌ট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া।

ক্লোজডকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩।

জানা‌ গে‌ছে, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে নগরের বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় ১১ পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশি চালান সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তল্লাশি চালিয়ে পর্যটকবাহী মাইক্রোবাস থেকে ৪ ক্যান বিয়ার উদ্ধার করেন তারা। এরপর ওই মাইক্রোবাসের যাত্রীদের কাছে ১ লাখ টাকা দাবি করা হয়।

প‌রে ডিবি পুলিশ পরিচয়দানকারীরা এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার ওই পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কোতোয়ালি মডেল থানার এ দুই উপ পরিদর্শককে শনাক্ত করেন। বুধবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD