শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
আগুনে পুড়ল দোকান ও বসতঘর

আগুনে পুড়ল দোকান ও বসতঘর

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাবুগঞ্জ উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকানের সঙ্গে পুড়েছে ১টি বসতঘরও। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় আরও দুটি দোকানঘর।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে দিকে এ আগুন লাগে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলা সদর বাজারের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পরে বাজারের লিটু খানের বসতঘরসহ আব্দুল কাদেরের ‘হিজবুল্লাহ টেইলার্স অ্যান্ড ক্লোথ স্টোর্স’, কাইয়ুম শরীফের মোবাইল সার্ভিসিংয়ের দোকান, লিটু হাওলাদারের চালের দোকান, মৃধা আইসক্রিম ঘর ও আজিজ মিয়ার বেডিং স্টোরে। আগুনে এসব দোকানের সঙ্গে বসতঘরটিও পুড়ে যায়।

তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাবুগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আ. মোতালেব সরদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ১টি বসত ঘর ও ৫টি দোকানঘর পুড়ে যায়। পাশাপাশি আগুন নেভাতে গিয়ে আরও দুটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বাজার ও এর আশপাশে আগুন নেভানোর কাজে সহায়ক কোনো কিছু না থাকায় স্বল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে রাস্তাঘাট সরু হওয়ায় ফায়ার সার্ভিসের যানবাহন বাজারের ভেতরে প্রবেশ করতে পারে নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD